মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০১৬

বাঙালির ভাষা-সংস্কৃতি রক্ষার সংগ্রাম ও বঙ্গবন্ধু ;

১৯৫২' ১৯৭১ বাঙালি জাতির জীবনে স্বরণী, অক্ষয়। বাঙালিদের সেইসব অক্ষয় গৌরবময় অর্জন সহজভাবে আসেনি অমনি আসেনি, একদিনেও আসেনি। ধর্মান্ধ পাকিস্তানপ্রেমী মুসলিমের একাংশ, সাম্রাজ্যবাদগুষ্ঠী আর সাম্প্রদায়িক শোষক পাকিস্তানের কূটনৈতিক ষড়যন্ত্রের বাঁধা অতিক্রম করে বাঙালিদের ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম আর আত্মত্যাগের চরম মূল্যের বিনিময়ে এইসব গৌরবময় প্রাপ্তি।

বাঙালিদের সংগ্রাম, আন্দোলন, ত্যাগ-তিতিক্ষার এই প্রাপ্তিতে আমাদের স্বরণ করিয়ে দেয় একজন মানুষকে, একজন সংগ্রামী বীরকে, বাঙালিদের একজন অবিসংবাদিত মহান নেতাকে, আমাদের জাতির পিতাকে, দেশমাতৃকার স্থপতিকে, যিনি ভাষা আন্দোলনে যেমন রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা তেমনি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন, বাঙালিদের উপহার দিয়েগেছেন একটি লাল সবুজের পতাকা, দিয়েগেছেন বাংলাদেশ নামের একটি মুক্ত স্বাধীন দেশ।

কবি, প্রাবন্ধক ও গবেষক 'মুহম্মদ সবুর' ইত্তেফাক ২১-ফেব্রুয়ারি ২০১৪,  'বাঙালির ভাষা-সংস্কৃতি রক্ষার সংগ্রাম'
নামক কলামে লিখেছেন -
    বাঙালির ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার সকল অায়োজন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ মুজিব একট্টা হয়ে জীবন মরন লড়াইয়ে নেমেছিলেন। তিনি জাতিকে দৃষ্টি ফেরাতে বলেন প্রিয় বাংলা ভাষা ও বাঙালি ঐতিহ্যের বৈশিষ্ট্যের দিকে। বাঙালি তার বৈশিষ্ট্য গুলো চিনে নিতে শুরু করে। পাকিস্তানী আর বাঙালিতে দ্বন্দ্ব ক্রমশ তীব্রতর হতে থাকে। কায়মনে বাঙালি হবার জন্য শেখ মুজিব তাঁর জীবন সাধনা ও সংগ্রাম শুরু করেন সেই ১৯৪৮ সালেই। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় যখন একদল বাঙালি 'অন্যতম রাষ্ট্রভাষা বাংলা চাই' শ্লোগান তুলেন। কিন্তু শেখ মুজিবসহ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা শ্লোগান দিলেন 'রাষ্ট্রভাষা বাংলা চাই'।

সেই কলামে আরও লেখেন- পাকিস্তানিরা শুরু থেকেই 'বাংলা ভাষা ও সাহিত্যের হাজার বছরের ঐতিহ্যকে নানা ভাবে মুছে ফেলার চেষ্টা করে। সংস্কৃতির একমাত্র নিয়ামক শক্তি হিসেবে সামনে তুলে ধরে ধর্মকে।

পাকিস্তানি শোষকগুষ্ঠীর ধর্মকে ব্যবহার করে বাঙালির মাতৃভাষা কেড়ে নিয়ে উর্দুকে চাপিয়ে দেয়ার প্রতিবাদী কণ্ঠ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মনে সবমসময় বাঙালির অধিকার আদায়ের চিন্তা চেতনা থেকেছে। কোন অবস্থাতেই বাঙালিদের অধিকার খর্ব হক তিনি চাননি। এ এক গভীর ভালবাসা বঙ্গবন্ধুর বাঙালিতে। বাঙালিদের অধিকার আদায়ে যেমন সংগ্রাম করেছেন তেমনি বাঙালির মনের খবরও রাখতেন তিনি। আন্দোলন করে দাবি আদায় করতে গেলে জনসমর্থন প্রয়োজন হয়, সেটা বঙ্গবন্ধুর জানা ছিল। তাইতো জনগণকে আগে বাংলাভাষা ও বাঙালি ঐতিহ্য সম্পর্কে সচেতন করেছেন তিনি। তখনকার প্রেক্ষাপটে বাঙালিদের প্রাণের দাবিতে পরিণত হয় বাংলা ভাষা। বাঙালিদের এই বাংলা ভাষা আর সংস্কৃতিতে জাগ্রতকারী আর কেউ নন, সে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাভাষা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধুর ভূমিকা কেমন ছিল তা বুঝার জন্য দৈনিক জনকণ্ঠে প্রকাশিত 'ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু' নামক কলামটির কিয়দংশ স্বরণ করতে পারি-

    ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে মুসলমানদের জন্য দুটি আলাদা সার্বভৌম রাষ্ট্রের কথা বলা হয়। সে সুবাদে বাঙালী মুসলমানদের প্রত্যাশা ছিল স্বাধীন পূর্ব বাংলার এবং সেজন্য ১৯৪৬ সালের নির্বাচনে বাংলার জনগণ স্বাধীন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার জন্য মুসলিম লীগকে ভোট দেয়। কিন্তু ১৯৪৭ সালের ৩ জুন ব্রিটিশ বড়লাট ভারত বিভাগ এবং পূর্ব ও পশ্চিম অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে এক পাকিস্তানের পরিকল্পনায় পূর্ববাংলা মুসলিম ছাত্র সমাজের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে অবস্থায় তা রোধ করার কোন উপায় ছিল না, কেননা তখন ধর্মপ্রাণ সাধারণ বাঙালি মুসলমানরা ছিল পাকিস্তানের স্বপ্নে বিভোর।

দেশ বিভাগের পূর্বে ছাত্রদের একমাত্র প্রতিষ্ঠান ছিল- নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ'। ১৯৪৭ সালের আগষ্টে এই ছাত্র প্রতিষ্ঠানের নেতা শেখ মুজিবুর রহমান প্রমুখ কলকাতা থেকে ঢাকায় আসেন এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র একুশ দিনের মধ্যে ১৯৪৭ সালের ৬ ও ৭ সেপ্টেম্বর কামরুদ্দিন আহাম্মদ, শামসুল হক, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, শামসুদ্দিন আহাম্মদ, মোহাম্মদ তোযাহা, নুরুদ্দিন আহম্মদ, আবদুল অদুদ প্রমুখেন প্রচেষ্টায় পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠা হয়।
এর কারন ছিল বাঙালির ভাষা, কৃষ্টির প্রতি সম্ভাব্য হামলার প্রতিরোধ এবং জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করা। এরা আগেই অনুমান করেছিলেন মুসলমানদের জন্য দুটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার বদলে এক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে বাঙালির ভাষা, সংস্কৃতির উপর আঘাত আসবে এবং ব্রিটিশ উপনিবেশবাদের বদলে পাকিস্তানের উপনিবেশে পরিণত হবে।

উর্দুকেপাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পাঁয়তারা  পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক জন্মের আগেই এবং তা ১৯৪৭ সালের ১৮ মে প্রকাশ্যে লাহোরে হায়দ্রাবাদে উর্দু সম্মেলনে চৌধুরী খালেকুজ্জামানের ঘোষণা 'উর্দুই হবে পাকিস্তানের জাতীয় ভাষা' (দৈনিক  আজাদ, ১৮ মে ১৯৪৭)

১৯৪৭সালের ৬ ডিসেম্বর মর্নিং নিউজ পত্রিকায় এবং সংবাদে প্রকাশ করাচীতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়। কায়েদে আযম সহকারে জমিয়ত প্রতিনিধিদের স্বারকলিপিতে 'পূর্ববঙ্গের জনগণ উর্দুর সমর্থক বলে দাবি করা হয়। (দৈনিক আজাদ, ২৬ মার্চ ১৯৪৮) 

 উল্লেখ্য যে কলকাতায় ছাত্রদের দুটি গ্রুপ ছিল। একটি শেখ মুজিব, অপরটি শাহ আজিজের নেতৃত্বে। ঢাকায় এসে শাহ আজিজ গ্রুপ সরকার সমর্থক হয়ে যায়, কিন্তু শেখ মুজিবের অংশ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ফজলুল হক হল মিলনায়তনে এক সভায় 'নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ' নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে পূণর্গঠিত হয়। এ প্রসঙ্গে অলি আহাদ 'জাতীয় রাজনীতি ১৯৪৫-৭৫'- এ লিখেছেন 'ওই সভায় শেখ মুজিব উপস্থিত না থাকলেও তাঁকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। শেখ মুজিব তা শুধু মেনেই নেন নি, বরং সংগঠনকে দৃঢ় ও মজবুত করার প্রয়াসে সর্বশক্তি নিয়োগ করেন।

২৮ফেব্রুয়ারি ১৯৪৮ তমদ্দুন মজলিশ ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সভায় ভাষার দাবিতে ১১ মার্চ সমগ্র পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট আহ্বানে সম্মিলিত এক বিবৃতিতে সই করেন শেখ মুজিব, নইমুদ্দিন আহম্মদ, আবদুর রহমান চৌধুরী। ওইদিন পিকেটিং করেন শামসুল হক, শেখ মুজিব, অলি আহাদ প্রমুখ এবং সে সময় তারা বন্দী হন। কিন্তু প্রতিবাদ মিছিল বের হয় বেলা দুটোর দিকে।

১৯৪৯সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম। ১৯৪৯ সালের ১৫ অক্টোবর খাদ্যের দাবিতে ভুখা মিছিলে নেতৃত্ব দানের সময় শেখ মুজিব বন্দী হন এবং মুক্ত হন ২৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে। ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ইত্তেফাকে (তখনও দৈনিক হয়নি) "কারাগারে আটক শেখ মুজিবুর রহমান" সংক্রান্ত প্রতিবেদন রয়েছে। ( ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু -দৈনিক জনকণ্ঠ ২০/২/২০১৫)

 র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্পাদিত 'মত ও পথ' নামক পাক্ষিক বইতে, "অসমাপ্ত আত্মজীবনী ও ৭ই মার্চের ভাষণঃ সম্পর্কের পারস্পারিকতা" প্রবন্ধে লেখক আনিস রহমান এর লেখা থেকেও কিছু   -

পাকিস্তান সরকার বাঙালিদের মেধাশূন্য করার প্রক্রিয়া  হিসেবে সাংস্কৃতিক শোষণকে একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে তারা প্রথম আঘাত হানে বাঙালির মাতৃভাষা বাংলার উপর। রোমান অক্ষরে বাংলাভাষার চর্চা, উর্দু, আরবি এবং ফার্সি শব্দের সমবায়ে বাংলা শব্দ থেকে বাঙালিয়ানার অস্তিত্বকে বিপন্ন করা। রবীন্দ্রচর্চা নিষিদ্ধ করা এবং বাঙালির অধিকারের কথা বলে, বঞ্চনার কথা বলে এমন শিল্প-সাহিত্য ও চলচ্চিত্র নিষিদ্ধ করে কিংবা এ সময় খড়গ চালিয়ে সাংস্কৃতিকগতভাবে বাঙালিকে নিঃস্ব করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে একদিন যে বাঙালির সর্বশান্ত হবে এবং তাকে নির্জীব করে তোলা হবে তার আভাস বঙ্গবন্ধু তার চারপাশের বাস্তবতা থেকেই অনুধাবন করেছেন। 

বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী"তে বাংলাভাষার প্রতি শ্রদ্ধা ভালবাসা উপলব্ধি সম্পর্কে বলেছেন-

  "বাংলাপাকিস্তানের শতকরা ছাপ্পান্ন ভাগ লোকের মাতৃভাষা। তাই বাংলাই একমাত্র রাষ্ট্রভাষা হওয়া উচিত। তবুও আমরা বাংলা ও উর্দু দুইটা রাষ্ট্রভাষা করার দাবি করেছিলাম। পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবি ভাষা বলে, সিন্ধুর লোকেরা সিন্ধি ভাষায় কথা বলে। উর্দু পাকিস্তানের কোনো প্রাদেশের ভাষা নয়, তবুও যদি পশ্চিম পাকিস্তানের ভায়েরা উর্দু ভাষার জন্য দাবি করে, আমরা আপত্তি করব কেন ? যারা উর্দু ভাষা সমর্থন করে তাদের একমাত্র যুক্তি হল উর্দু 'ইসলামিক ভাষা'। উর্দু কি করে যে ইসলামিক ভাষা হল আমরা বুঝতে পারলাম না।

 দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানরা বিভিন্ন ভাষায় কথা বলে। আরব দেশের লোকেরা আরবি বলে। পারস্যের লোকেরা ফার্সি বলে, তুরস্কের লোকেরা তুর্কি ভাষা বলে, ইন্দোনেশিয়ার লোকেরা ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে, মালয়েশিয়ার লোকেরা মালয়া ভাষায় কথা বলে, চীনের মুসলমানরা চীনা ভাষায় কথা বলে। এ সম্বন্ধে অনেক যুক্তিপূর্ণ কথা বলা চলে। শুধু পূর্ব পাকিস্তানের ধর্মভীরু মুসলমানদের ইসলামের কথা বলে ধোঁকা দেওয়া যাবে ভেবেছিল, কিন্তু পারে নাই। যে কোন জাতি তার মাতৃভাষাকে ভালবাসে। মাতৃভাষার অপমান কোনো জাতিই কোন কালে সহ্য করে নাই।

 ....জিন্নাহ পূর্ব পাকিস্তানে এসে ঘোড় দৌড় মাঠে বিরাট সভায় ঘোষণা করলেন, "উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে।" আমরা প্রায় চার পাঁচ শত ছাত্র এক জায়গায় ছিলাম সেই সভায়। অনেকে হাত তুলে দাঁড়িয়ে জানিয়ে দিল, 'মানি না'। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন বক্তৃতা করতে উঠে তিনি যখন আবার বললেন, 'উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে'___তখন ছাত্ররা তাঁর সামনেই বসে চিৎকার করে বলল, 'না, না, না'। জিন্নাহ প্রায় পাঁচ মিনিট চুপ করেছিলেন, তারপর বক্তৃতা করছিলেন। আমার মনে হয়, এই প্রথম তাঁর মুখের উপরে তাঁর কথার প্রতিবাদ করল বাংলার ছাত্ররা। এরপর জিন্নাহ যতদিন বেঁচেছিলেন আর কোনোদিন বলেন নাই, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে।" ( অসমাপ্ত আত্মজীবনী, পৃ-৯৮-৯৯)

 এক্ষেত্রে বঙ্গবন্ধু নিম্নশ্রেণির মুখ বন্ধ হবে। বঙ্গবন্ধু সমালোচক একটি গোষ্ঠী বরাবরই অপপ্রচার চালিয়ে এসেছে যে বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা আন্দোলনে অংশগ্রহণ করেননি। ফলে তিনি কোন ভাষা সৈনিক নয়। কিন্তু ইতিহাস কোনদিন চাপা থাকে না। প্রকৃত বাস্তবতা আজ তাঁর জীবনী থেকেই উদঘাটিত হচ্ছে। ফলে এ নিয়ে যারা বিভিন্ন সময়ে জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করেছে এবং বঙ্গবন্ধুর অবদান বারবার নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। জীবনীর তথ্য থেকে তাদের এমনই হীন তৎপরতার অবসান হবে বলে আশা করি।

বঙ্গবন্ধুর জীবন কখনো মসৃণ ছিল না। নানা চড়াই-উৎরাই পেরিয়ে, ঝঞ্ঝা-বিক্ষুব্ধ নানা বৈরিতার মুখোমুখি হয়ে অনেক জেল-জুলুম সহ্য করে তাঁর জীবন গড়ে উঠেছে। ধর্মের দোহাই দিয়ে পূর্ব বাংলার মানুষকে পাকিস্তান রাষ্ট্রভুক্ত করার উদ্দেশ্য যে শুধুমাত্র এক শৃঙ্খল থেকে অন্য আরেক শৃঙ্খলে বন্দি হওয়া তা তিনি জীবনের প্রথম ভাগেই অনুধাবন করতে পেরেছিলেন। 'অসমাপ্ত আত্মজীবনী'র মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে যেভাবে চিহ্নিত করা যায় তাতে নির্দ্বিধায় নিঃসঙ্গ চিত্তে বলা যায় বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু কেবল বঙ্গবন্ধু। 

বাঙালি জাতির সকল অর্জনে রয়েছে তাঁর অবদান , সে আমাদের জাতিরপিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন