১৯৭৫ সালের ১৫ আগষ্ট সুবহে সাদেকের সময় মসজিদ গুলোয় ধ্বনিত হচ্ছিল মহান সৃষ্টিকর্তার পবিত্র বাণী- তোমরা ঘুম থেকে জাগ্রত হও, নামাজ আদায় কর। এসময় ধানমন্ডির লেকের পাড়ে চলছিল একদল নরপিশাচ রক্তখেকো মানুষ বেশধারী হায়েনার হত্যাযজ্ঞ। পবিত্র আজানের ধ্বনিকে বিদীর্ণ করে চলছিল ঘাতকদের মেশিনগানের ঝাঁকে ঝাঁকে গুলি। গুলির আঘাতে বাড়ির সিঁড়িতে পড়ে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তাক্ত মৃতদেহ। আর অন্যত্র ছড়ানো-ছিটানো ছিল বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন নেছা মুজিব, জ্যেষ্ঠ ছেলে শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, অপর ছেলে শেখ জামাল ও তার স্ত্রী রোজী কামাল, অপর ছেলে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের আরও ২৮ সদস্য। পরম করুণাময়ের অশেষকৃপায় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ মেয়ে শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদেরই শুধু হত্যা করেনি, বাঙালি জাতির আশা-আকাঙ্খার কেন্দ্রবিন্দুকে নস্যাৎ করতে চেয়েছিল। ৪০ বছর আগের সেই শোকাবহ দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
সেদিন বঙ্গবন্ধু পরিবারের হত্যাযজ্ঞ শেষ হলে সেনাবাহিনীর একটি দল শাহবাগের বেতার কেন্দ্র দখল করে বরখাস্তকৃত মেজর ডালিম ঘোষণা করেছিল বঙ্গবন্ধুকে হত্যা এবং কারফিউ জারির কথা। দেশবাসী এবং বিশ্ববাসী তখন হতবিহ্বল। অপরদিকে বঙ্গভবনে তখন খুনি মোশতাক-ডালিমদের বসার মহড়া। চারপাশে খুনি ফারুক-রশিদ গংদের হলাহলি। বেতার টিভিতে তাদের দম্ভোক্তি। অন্যদিকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার লাশ হয়ে পড়ে রইলেন। এভাবেই পার হয়েছিল ১৫ আগষ্টের শুক্রবারের দিনটি। ১৬ আগষ্ট টুঙ্গিপাড়ার সোনার ছেলে হেলিকপ্টারে করে ফিরে এলেন টুঙ্গিপাড়ায়- তবে জীবন্ত নয় লাশ হয়ে। মাত্র ১৫ মিনিটে সামরিক তত্ত্ববধানে পৈতৃক কবরস্থানে মা-বাবার পাশে কবর খুঁড়ে সমাহিত করা হয় হিমালয়সম সাহসী এ মানুষটিকে, অন্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।
১৫ আগষ্ট ফিরে ফিরে সেই শোকার্ত স্মৃতি আবেগাপ্লুত করে। আর সব সময়ই একটা প্রশ্ন মনে জাগে, যে ব্যক্তি নিজের সারাটা জীবন এ জাতির জন্য উৎসর্গ করেছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন দেশের জন্ম দিয়েছেন, নিজে জেল-জুলুম সহ্য করেও স্বাধিকারের প্রশ্নে অনড় থেকেছেন, সেই মহান ব্যক্তিটিকে কয়েকজন বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে ৩ বছর যেতে না যেতেই সেদিন হত্যা করল! এর চেয়ে বড় দুর্ভাগ্য বোধহয় একটি দেশের জন্য, একটি জাতির জন্য আর কিছুই হতে পারে না।
Is there a live dealer casino?
উত্তরমুছুনIs there a 충주 출장안마 live casino in Arizona? — 강릉 출장샵 Arizona Gaming Commission prohibits live dealer 포항 출장안마 casinos and online sportsbooks. Some states have May 제주도 출장안마 3, 2019 · Uploaded by Jacks or 오산 출장샵 Better