সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন মাশরাফি

স্পোর্টস আপডেট ডেস্ক :- বাংলাদেশের ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশের কোন ক্রীড়া ব্যক্তিত্ব জাতিসংঘের শুভেচ্ছা দূত হওয়ার গৌরব অর্জন করতে পারেননি।

মাশরাফি রেড ক্রস আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টুর্নামেন্টে কাজ করবেন বলে জানা যায়।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে বাংলাদেশের খ্যাতিমান চলচিত্র তারকা রিয়াজ বাংলাদেশে হকি খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন।

এছাড়াও সাকিব আল হাসান জাতিসংঘের সহযোগী সংগঠন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন।

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মর্তুজা জাতিসংঘের সাথে কাজ করবেন।

( সংগ্রহঃ সময়ের কণ্ঠস্বর )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন