মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬

আমি আজও বলতে পারি তোমাকে ভালবাসি

এই, তোমাকে ভুলে থাকা এজনমে আর হল কই। চোখের পাতায় তোমার মুখটি ভেসে উঠে বারবার। সুখে কিংবা কোন অপ্রত্যাশিত কষ্টে - হাসি কিংবা বেদনায় কাতর কোন বিষন্নতায় তোমাকেই মনে পড়ে প্রথমে, সত্যিই বলছি। তুমি তো বেশ আছো আমাকে ভুলে, আমি তোমাকেই miss করি প্রতিটি ক্ষণে। দু'চোখে সাজানো কত স্বপ্ন, হৃদয়ের তিল তিল করে গড়ে উঠা আমার ভালবাসার তাজমহলটি আজ শূন্য মরুভূমি... কখনো কখনো কালবৈশাখী ঝড়ের মতো আমার পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়... কখনো বা অবহেলিত ভালবাসা কষ্টের তীব্রতায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যায় আমার ভেতর, আমার বাহির, আমার নিজের হাতে গড়া আমার ভালবাসার ভূবন...।

কি পেয়েছি তোমাকে ভালবেসে....?
দু'চোখে কষ্টে শ্রাবণ ধারা, হৃদয়ের অসহ্য যন্ত্রণা, অবহেলিত পৃথিবীর পৃষ্ঠে, সমাজের সামনে ব্যর্থ উম্মাদ পাগলের ট্যাগ.... তবুও হৃদয় আমার তোমার মাঝেই ফিরে ফিরে আসে, তোমারই কথা বলে, আজও তোমাকেই ভালবাসি.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন