হাজারো স্বপ্নে সাজানো আমার হৃদয় আকাশে গ্রহ-নক্ষত্র-চন্দ্র-সূর্য-সুখতারা সবই ছিলে তুমি, তোমার আলোয় আলোকিত ছিল আমার পৃথিবী। বিশ্বাস কর, তুমি ছিলে না এই হৃদয়ে এমন একটি মুহুর্তও অামি পার করিনি, সব সময় রেখেছি মনের রাজ্যের রাজকুমারী করে বড় যতনে- তোমার বিরহে কেঁদেছি... আনন্দে ভেসেছি একটু কাছে পেয়ে।
তুমি দুরে থাকলে মনে বড় ভয় হতো, তোমাকে হারানোর... যদি না কেউ তোমার মনটা জয় করে নিয়ে যায়...! আমার তো বলতে গেলে কিছুই ছিল না ভালবাসাটুকু ছাড়া তোমাকে দেওয়ার মতো...। তবে আমার সেই ভালবাসায় কোন খাঁদ ছিল না, কোন কমতি ছিল না, হৃদয়ের সবটুকুই তোমার জন্য উজাড় করে দিয়েছিলাম...! আমার নিজের জন্য একটুও রাখিনি। জানো... তুমি যখন দুরে থাকতে আমার প্রতিটি মুহুর্ত কাটতো অবুঝ পাগল মনটার হাজারো প্রশ্ন ও পাগলামি সহ্য করে, সেই প্রশ্ন আর পাগলির দহন জ্বালা যদি জানতে... জ্বলন্ত আগুনে পুড়া আত্মার আত্মচিৎকারে একটাই শব্দ ছিল- "অামাকে তুমি ভুলে যেওনা... আমি বাঁচতে পারবো তোমাকে ছাড়া..." তোমার আভিজাত্যের মোড়কে ঢাকা অহংকারী হৃদয়ে আমার আত্মচিৎকার পৌঁছায়নি- শুনতে পাওনি এই হৃদয়ের কান্না... কখনো বুঝনি তুমি নয়নের মিনতী...!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন