বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬

আমি জেনে শুনেই ভালবাসার আগুনে নিজেকে পুঁড়িয়েছি....

তোমার সেদিনের স্মৃতি গুলো আমি ধরে রেখেছি খুব যতনে, প্রায়-ই অনুভব করি সেদিনের উজ্জল-চঞ্চলা মুখটি তোমার কতোটা বিশ্বাস আর ভালবাসায় ভরিয়ে তুলেছিল আমার দুরন্ত মনটাকে। আমার নতুন যৌবনের উঁড়ন্ত মনটা সেদিনের অপেক্ষায় কত রাত ঘুরে কাটিয়েছে কল্পনার আকাশে।
আমাকে সত্যিই ভালবাস তা বুঝেছিলাম তোমার বিজয়ী মুখের দিকে তাকিয়ে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করেছিলাম এই ভেবে যে তোমার মতো এত সুন্দরী কেউ আমাকে ভালবাসে। তুমি জানো না, কারোর প্রেমে পড়া আমার নিত্য চাওয়া ছিল, প্রতিদিনই ভাবতাম কবে হবে আমার একটা ভালবাসার মানুষ। প্রতিদিনই ভেবেছি তোমাকে অনেক কিছু বলবো, কিন্তু বলার মতো সাহস করতে পারিনি। আগের দিন (খ) এর মুখথেকে শুনে বিশ্বাস করতে পারিনি যে সত্যিই তুমি আমাকে ভালবাস, আমার সাথে প্রেম করতে চাউ। আমি বলেছিলাম ওকে চিঠি লিখতে বলো, যেন আগামীকাল নিয়ে আসে। সত্যিই সেদিন তোমার হাত থেকে চিঠি ও তোমার একটি ছবি নেওয়ার পর হাতটি ধরারও সাহস হলো না। অথচ দুই হাতে শক্তকরে এই ভালবাসার খড়ায় চৌচির বুকের সাথে জড়িয়ে ধরতে... সত্যিই বলছি। কিন্তু পারিনি কিছুই বলতে.....
তুমি কালকেই চিঠির উত্তর নিয়ে আসবা বলে তুমি বেরিয়ে যার সময় ফিরে তাকালে, মুখে তৃপ্তির হাসি, খুব সুন্দর লাগছিল তোমাকে...আমি অপলক তাকিয়ে-ই রইলাম মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে.... অথচ খালেদার কাছে শুনার পর থেকে কত কথা ভেবেছি, শুধু ভেবেছি অামাদের প্রথম সাক্ষাত কেমন হবে, রাতে ঘুম কতটুকু হয়েছিল তা বলতে পারবো না। এতো প্রতিক্ষার প্রহরটি অতি আনন্দে স্তব্ধ হয়ে তোমাকেই দেখছিলাম সবকিছু ভুলে। সেই তো শুরু আমার জীবনের নতুন ধারা.... নতুন চাওয়া, নতুন স্বপ্ন.....
আজ এতো বছর পরেও চোখ দুটো ভিজে উঠছে......
ভালবাসা - তুই কত তপস্যার পাওয়া ছিলি....

(আসবো)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন