শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬

বঙ্গবন্ধু'র স্থান বাঙালির হৃদয় জায়নামাজে আছেন আলোর মতো, সুখের প্রতিচ্ছবি হয়ে...

জ্ঞান পাপিরা সব সময় সত্যকে এড়িয়ে যায় !
এখানেই বাঙালি বড়ো আত্মপ্রতারক- আত্মহননী বাঙালি, এরা বড় পরশ্রীকাতর - তাই তো, যখনই কোথাও শেখ মুজিব সম্পর্কে আলোচনা হয়- তখনি কোন না কোন আত্মপ্রতারক ' পরশ্রীকাতর বাঙালি টেনে আনে মেজর জিয়াকে- ভাবটা এমন দেখায় যেন দু'জনে সমানে সমান ! আরে বাবা আগে জানুন, জানতে চেষ্টা করুণ বাংলার ইতিহাস-

যে মেজর জিয়ার চাকরীই হলো শেখ মুজিবের সিগনেচারে- যে মেজর থেকে লে. কর্নেল, লে. কর্নেল থেকে পর্যায়ক্রমে মেজর জেনারেল হলো- সে কি করে ইতিহাসের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের সমান হয় ?
মেজর জিয়া তো আন্তর্জাতিক বেঈমান- ইন্টারন্যাশনাল ডাকাত ছিল। যার দায়ীত্ব ছিল দেশকে, দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা, ষড়যন্ত্র উৎখাত করা। অথচ জেনারেল জিয়া সেই অর্পিত সাংবিধানিক দায়ীত্ব পালন না করে লোভী ক্ষুধার্ত বাঘের মতো অপেক্ষায় থেকে, দেশের প্রতিষ্ঠাতা, বাংলার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, রাষ্ট্রপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে মেরে ফেলার সুযোগ করে দেয়। যখন দেখে রাস্তা ক্লিয়ার তখন প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে দণ্ড হাতে নেয় !

দণ্ড হাতে নিয়েই এই জেনারেল ক্ষান্ত হয়নি, মাত্র চার বছর আগে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাঙালি- হারিয়েছে ত্রিশ লক্ষ শহীদের তাজাপ্রাণ- বিলোপ্ত হয়েছে তিন লক্ষ মা-বোনের পবিত্র ইজ্জত- সেই অপশক্তি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানি পাক-শঙ্কর জাতির সেই রাজাকার পাক দুসরদের সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে যায় ! জেনারেল জিয়ার স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠার কারনে- বাঙালি জাতি-সত্তার যে ক্ষতি হয়েছে- সেটা হাজারো বছরে পূরণ হবার নয়।
বাংলাদেশের প্রথম জেনারেল জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে একেবারে ব্যাগ গিয়ারে এনে ছাড়ে । তার সময়ে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নামটি পর্যন্ত নেয়া যেত না !  কী বিশ্ময়কর বিশ্বাসঘাতক মেজর জিয়া-!

যে মানুষটি বাঙালি জাতির মুক্তির জন্য তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়- যৌবনের চৌদ্দবছর কারনে-অকারনে পাকিস্তান জান্তার কারাগারে কাটিয়ে দিলেন- গলার কাছে অসংখ্য বার ফাঁসীর দড়ি দেখলেন, অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কেবলমাত্র বাঙালি জাতির স্বাধীনতার তীব্র অভিপ্রায়ে- সেই মহত্তম মানুষটির বিরুদ্ধে জেনারেল জিয়ার এই নৃশংস ভূমিকা কী ইতিহাস ভুলে যাবে ? জাতি কি তাকে কখনো করবে ক্ষমা...?

যারা বাঙালি জাতীয়তাবাদ ভুলে মেজর জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, সমর্থক - তারা অন্ধ- তারা আত্মপ্রতারক- তারা মূঢ...।কারন বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ হয়ে ওঠতো পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের ঠিকানা। বাংলাদেশ বিশ্বের ত্রিশ কোটি বাঙালির নেতা হতে পারতো। হওয়ার সুবর্ণ সুযোগ ছিল...। সেই সুযোগের স্রষ্টা ছিল শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের ইতিহাসের মহানায়ক বাঙালি জাতির কর্ণধার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের এই মহান মানুষটিকে নিয়ে রাজনীতি কম ঘোলা করা হয়নি...!  কিন্তু তারপরও তিনি বাঙালির হৃদয় জায়নামাজে আছেন আলোর মতো, সুখের প্রতিচ্ছবি হয়ে। পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু থাকবে বাঙালির অন্তরে, স্বরণ করবে বিনম্র শ্রদ্ধা-ভক্তি সহকারে- এ আমার ধারণা নয়, আমার বিশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন