আমি কোন নেতা বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আরো দশজন মানুষের মতো আমিও অতি সাধারণ একজন যুবক। নিজ সম্পর্কে বুঝার মতো বয়স আমার হয়েছে, ভাল-মন্দ বাছাই করার মতো যথেষ্ট ধারণাশক্তি আমার মধ্যে আছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজের স্বাধীন আত্মসমর্থন প্রকাশ করছি- দেশ সম্পর্কে পরোপরি ধারণা না থাকলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও দলগত বৈশিষ্ট্য গণমাধ্যম বা বই-অয়েবসাইটে দেখে- পড়ে বুঝার মতো বয়স আমার হয়েছে। দেশে যে কয়েকটি রাজনৈতিক দল বর্তমানে রয়েছে, সেই সব দলের রাজনৈতিক উৎপত্তি, বৈশিষ্ট্য এবং দেশ ও জনগণের প্রতি মমত্ববোধ বিবেচনায় আমার কাছে 'বাংলাদেশ আওয়ামী লীগ'কেই সর্বোৎকৃষ্ট ও দেশের প্রতি ভালবাসার একমাত্র রাজনৈতিক দল হিসেবে মনে হয়। তাই আমার সমর্থন পুরোটাই আওয়ামী লীগের প্রতিই। আমি গর্ববোধ করি এই ভেবে যে সুপ্রাচীন এবং বাঙালিদের অধিকার আদায়ের সংগ্রাম ও অামাদের হাজার বছরের কাঙ্খিত মহান স্বাধীনতা সংগ্রামে সরাসরি নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ কে মন থেকে সমর্থন করতে পেরে।
মাঝে মাঝে একটা প্রশ্ন বিব্রত কর মনে হয় "কেন আওয়ামী লীগ সমর্থন করি-?" প্রশ্ন যত বিব্রতকরই হোক জবাব দেওয়াটাও নৈতিক কর্তব্যের মধ্যে রেখে সোজা সোজি জবাব দিই- এর চেয়ে দেশ দরদী ভাল কোন রাজনৈতিক দল যে বাংলাদেশের ইতিহাসে জন্ম হয়নি এখন পর্যন্ত ।
আওয়ামী লীগের আদর্শ, নীতি, অসাম্প্রদায়িকতা, ভবিষ্যৎ দৃষ্টি, দেশ ও জনগণের প্রতি মমত্ববোধ, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার, সার্বভৌমত্বের প্রশ্নে অটল অবস্থান এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ও মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য যে দল এবং দলীয় প্রধান দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন নিরন্তর, সে দলকে তো সমর্থন করতেই হবে। আমার উদ্দেশ্যই তো দেশকে ভালবাসা। তাছাড়া যে দলের সঙ্গে বাঙালি জাতির গৌরব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামী রাজনীতি জড়িত, যে দলের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানের গৌরব, সে দলকে তো সচেতন নাগরিক হিসেবে সম্মান করতেই হবে। আর সব দল তো- কী নীতির প্রশ্নে, কী আদর্শের প্রশ্নে আওয়ামী লীগের ধারে কাছেও নেই।
কখনো এমন প্রশ্নও উঠে আসে- কেন খালেদা জিয়াকে সমর্থন করি না? এপ্রশ্নের উত্তর কি দেব আমি- আমার কাছে প্রশ্নটা উত্তর দেওয়ার মত না হলেও এড়িয়ে যাওয়াটা জবাব না থাকার মধ্যে পড়ে যায়। তাই এর উত্তর দিতে গিয়ে বলি- আল্লাহ তা-লার দেয়া সুন্দর চোখ দু'টিকে যারা কাজে না লাগিয়ে, চোখ থাকতে অন্ধের অভিনয় করে, সেই সব লোকের মুখেই এইসব অবান্তর প্রশ্ন উঠে আসে।
অনেকেই মেজর জিয়াকে চাকরিজীবী থেকে টেনে এনে রাজনৈতিক মঞ্চে শেখ মুজিবের পাশে দাঁড় করাতে ব্যর্থ চেষ্টা করে। আরে বাবা জিয়ার জীবনে রাজনৈতিক কোন ইতিহাস নাই, সে জনগণের দাবি আদায়ের সংগ্রামে জেল খাটেনি, সে কোন রাজনৈতিক নেতা নয়, জিয়া আপাদ-মস্তক পাকিস্তান মেন্টার্নিটি সামরিক ব্যক্তিত্ব, যে কিনা দেশ রক্ষার দায়ীত্বে থেকে দেশের সঙ্গে বেঈমানী করে দেশের ক্ষমতা আগ্লে ধরে বন্ধুকের নল ঠেকিয়ে দল গঠন করেছে। সেই জিয়াকে আপনি যতই টেনে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবের পাশে রাজনৈতিক মঞ্চে দাঁড় করান, তাতে সে বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রামী রাজনৈতিক জীবনের মধ্যে একটি দিনের সমানও হবে না। যাক সেই বিষয়, আমার আসল বিষয়ে আসি।
সর্বশেষ ৫ই জানুয়ারি ২০১৫ সাল থেকে চলমান বিভীষিকাময় দিন গুলির কথা ভাবুন- সে সময় মনে হয়েছিল দিনগুলি মনে হয় শেষ হবার নয়। জলে স্থলের অতি চেনা পথ-ঘাট যেন শত্রু সেনা বেষ্টিত কোন অচেনা দুর্গম গিরিখাত। বাচ্চাকাচ্চাদের স্কুল কলেজ বন্ধ, দুর পাল্লার যাত্রায় কখন যে পেট্রোল বোমায় নিজের দেহ পুঁড়ার সাক্ষী হতে হয় কেউ জানে না। চারিদিক মানুষ পুঁড়ার গন্ধে আকাশ বাতাস ভারি। একসময় জনগণের সাড়া না পেয়ে বিএনপি রাজনৈতিকভাবে কোমায় চলেগেছে, আর বিএনপির মিত্র জামাত রাজনৈতিক চরিত্র হারিয়ে তালেবান আইএস এর সন্ত্রাসী চরিত্রে আবির্ভূত হল।
আওয়ামী লীগ সমুদ্র সীমা বিরোধ, স্থলসীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক অনেক সিদ্ধান্ত যা দেশে আগামী ভবিষ্যতে সুফল বয়ে আনবে, সেই সব সিদ্ধান্ত গ্রহণে আ,লীগ সততার সাথেই সম্পন্ন করে।
অন্যদিকে- ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এশিয়া অঞ্চলের প্রথম ফাইবার অপটিক নেটওয়ার্কে বাংলাদেশের যুক্ত হওয়ার সুযোগ আসে, যাতে যুক্ত হতে বাংলাদেশের কোন টাকাই খরচ হতো না- সেই নেটওয়ার্কে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশকে যোজন যোজন পিছনে ঠেলে দেন আজকের জঙ্গি নেত্রী খালেদা জিয়ার সরকার। এটা বিএনপি নেতৃত্বের সর্বোচ্চপর্যায়ের দুর্নীতির উদাহারণের মধ্যে একটি। কারন আমি বিশ্বাস করি না তারা বুঝতে পারেনি যে এর ফলে বাংলাদেশের ক্ষতি হবে !
পরবর্তীতে শেখ হাসিনা সরকার প্রায় ৭৫০ মিলিয়ন ডলার ব্যয় করে ফাইবার অপটিক নেটওয়ার্কে বাংলাদেশকে যুক্ত করার উদ্দ্যোগ নেন। কিন্তু ততদিনে যুক্তরাষ্ট্র সহ পুরো ইউরোপের আইটি বাজার ভারতীয় এক্সপোর্টে ভরে গেছে। আমেরিকার সিলিকন ভ্যালী, মাইক্রোসফ্ট আর অধুনা গুগল, ফেসবুক সবই এখন ভারতীয়দের নিয়ন্ত্রণে। ফাইবার অপটিকে যুক্ত হতে অস্বীকৃতির পিছনে বিএনপি সরকারের অজুহাত ছিল রাষ্ট্রীয় গোপন তথ্য ফাস হয়ে যাওয়ার আশঙ্কা। আর প্রকৃত কারন ছিল- কোটি কোটি টাকা মূল্যের ভি-স্যটি ব্যবসার প্রলোভন কিংবা ভারতের কাছ থেকে পয়সা খেয়ে ইচ্ছাকৃতভাবে আইটি সেক্টরে বাংলাদেশকে পিছিয়ে দেয়া, যার কুফল বাংলাদেশকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।
আর একটি কথা হলো- মুখে মুখে বিএনপি ভারত বিরোধী হলে তাদের সময়ে ভারতের কাছে বেশ কয়েকবার বাংলাদেশের স্বার্থ হানী হয়েছে। ঢাকার রাস্তায় নিম্নমানের ভারতীয় মারুতি গাড়ীতে ভরিয়ে দেওয়ার জন্য তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান রিকন্ডিশন গাড়ীকে আমদানী নিষিদ্ধ করে শুধুমাত্র নতুন গাড়ীকে আমদানী যোগ্য ঘোষণা করেন- যা মূলত জাপানি রিকন্ডিশন গাড়ীকে টার্গেট করে করা হয়েছিল ভারতীয় নিম্নমানের নতুন গাড়ীকে মার্কেট পাইয়ে দেওয়ার জন্য।
এবার আসেন নেতৃত্বে থাকা দুই পরিবারের ব্যবধান দেখি -
বাংলাদেশ এবং বাঙালির উপর ভালবাসা শেখ হাসিনার উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত ; কারন তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে প্রচন্ড ভালবাসতেন। ভারতের সাথে আওয়ামী লীগের সম্প্রীতির মূলেও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ভারত নামক রাষ্ট্রটির ঐতিহাসিক সম্পর্ক যা পিতার কারনেই শেখ হাসিনার মধ্যে উত্তরাধিকার সূত্রে সংক্রমিত হয়েছে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ধমনীতে বয়ে চলেছে।
আওয়ামী লীগের সবচাইতে বড় সম্পদ দলীয় প্রধান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং তাঁর আইটি উপদেষ্টা সন্তান সজীব ওয়াজেদ জয়।দেশের কল্যাণে শেখ হাসিন আপোষহীন এবং সুকৌশলী কূটনীতি মানুষের মনে দাগ কেটেছেন। ভারত আর মায়ানমারের বিরুদ্ধে সমুদ্রসীমা মামলার মাধ্যমে তিনি বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত করে সমুদ্র সম্পদ আহরনের সোপান খুলে দিয়েছেন। টিপাই মুখে বাঁধ দেওয়ার যথেষ্ট ইচ্ছা থাকা সত্বেও ভারত তা দিতে পারেনি দেশপ্রেমী শেখ হাসিনার বাঁধার মুখে। অান্তর্জাতিক ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে তিনি যেভাবে উদ্বেলিত হন, তা যে কোন আরোপিত আনন্দ নয় তা বুঝাই যায়। সর্বশেষ স্থল সীমান্ত চুক্তি করে তিনি ভারতের সাথে ১৯৪৭ সাল থেকে অমীমাংসিত সীমান্ত চুক্তির শান্তিপূর্ণ সমাধান করেন যাতে বাংলাদেশের বঞ্চিত হওয়ার কোন অভিযোগ উঠেনি । মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র আর তার নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক এর চোখ রাঙ্গানোকে উপেক্ষা করে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে আসিন করেছে।
ইনফর্মেশন টেকনোলজিতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত প্রচেষ্টায়। সম্প্রতি ২০১৫ সালের বৃটেন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী। প্রতিবন্ধী শিশুদের কল্যাণে অান্তর্জাতিক পরিমন্ডলে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের অবদান স্বীকৃতি পেয়েছেন যা সর্বোতভাবে খালেদা জিয়ার 'জঙ্গি' পারিবারিক ইমেজের বিপরীতে শেখ হাসিনার আধুনিক পারিবারিক ইমেজকে উজ্জল করেছে। দেখা যাচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত জয় টিউলিপ পুতুলরা যখন বিশ্ববাসীর সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে - তখন হয়তো শফি হুজুরের মুরিদ হয়ে তারেকরা রাস্তায় হেটে যাওয়া নারীদের দেখে জিভের জল ফেলছে ' এটাই মানুষ লক্ষ করছে ।
খালেদা জিয়ার দল যখন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়, তখন তারা ভাবতেও পারেনি যে, পরবর্তী নির্বাচন তাদের জন্য কঠিন হয়ে দাড়াবে। বিএনপি এবং তার কর্ণধার তারেক জিয়ার হাওয়া ভবন কর্তৃক দুর্নীতির বিপরীতে সজীব ওয়াজেদের ডিজিটাল বাংলাদেশের ধারণা এবং সুফল বিএনপিকে আতঙ্ক করে তুলে। বিএনপির সুপ্রিম কমান্ডার তারেক রহমান আর তার বন্ধুরা মিলে যে দুর্নীতি ভবনের নেতৃত্ব দেন তার ব্রান্ডনেইম ছিল 'হাওয়া ভবন' । এই নেতার যেহেতু কোন পজিটিভ ভাবমূর্তি নাই, তাই তারপক্ষে বাংলাদেশে এসে বিচারের সম্মুখীন হয়ে জেলে থেকে দলকে নেতৃত্ব দেয়া আর উজ্জীবিত করা সম্ভব হয়নি। "চারিত্রিক দুর্বলতা মানুষিক বলিষ্ঠতা রুদ্ধ করে "।তাই জনগণের দৃষ্টিতে তিনি যদি সৎ আর ন্যায়বান হিসেবে প্রতিষ্ঠিত থাকতেন, তাহলে তিনি সাহসের সাথে সেই বিচারের মোকাবিলা করতে পারতেন, তা একপেশে বিচার হলেও--
একজন সৎ দেশপ্রেমিক নেতা শুধু কারারুদ্ধ থেকেই নয় বরং লোকান্তরে থেকেও যে মানুষকে যুগের পর যুগ অনুপ্রাণিত করতে পারেন তার সু-উজ্জল উদাহারণ হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আন্দোলনে ব্যর্থতা আর নিজ জনগণকে পুড়িয়ে আন্দোলন জমানোর চেষ্টা বিএনপিকে চুড়ান্ত ভাবে কোমায় নিয় শোয়িয়ে দিয়েছে। মৃতপ্রায় বিএনপির অবস্থা দেখে জনগণ দীর্ঘশ্বাস ফেলছে এই ভেবে যে বাংলাদেশ থেকে একটি অপশক্তি দুর হচ্ছে।
(কিছু তথ্য অয়েবসাইট থেকে পাওয়া)
♥♥♥♥♥♥♥♥♪♪♪
উত্তরমুছুন