বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬

এই জীবনে কেন তুমি হলে না আমার...

বিচার পতির কাছে আমি
দেবো না বিচার-
এই জীবনে কেন তুমি
হলে না আমার...!!
আমাকেই আমি দেবো সাজা....
দেখবে তুমি দুই নয়নে
তোমার বাড়ির ঐ উঁঠুনে...!!
সবাই মিলে আমায় যখন
দেবে জানাযা...
ময়না রে... ও ময়না...
কারো মনে ব্যথা দিয়ে
কেউ তো সুখি হয় না...!!

আমার মনের ভালবাসা-
তুমি কবু বুঝলা না,
আমি শুধু তোমায় খুঁজলাম-
তুমি আমায় খুঁজলা না...!!
পাঁচ ওয়াক্তে লক্ষটি বার,
নাম জপেছি শুধুই তোমার...!!
তোমার প্রেমের নামাজ আমার
হয়নি কবু কাজ্বা...
ময়না রে...ও ময়না...
কারো মনে ব্যথা দিয়ে
কেউ তো সুখি হয় না...!!

অনেক ভালবাসা দিলাম
তবুও আপন হইলে না,
কিসের অভাব ছিল আমারে
আজও তুমি কইলা না...!!
সব হারিয়ে এই জীবনের...
জল ঝরিয়ে দুই নয়নের...!!
ময়না রে... ও ময়না...
কারো মনে ব্যথা দিয়ে
কেউ তো সুখি হয় না...!!

নাসিরের গানটি অনেক দিন শুনেছি
এ গানে জড়িয়ে আছে আমার বাল্য স্মৃতি, যা আজও খুব মিস করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন