পি-রি-তি.... ও--ও-ও...পিরিতি-
পিরিতি করিয়া কেউ সুখী হইছে জানা নাই
তবু মানা নাই - তবু মানা নাই....
পিরিতি- করতে কারো মানা নাই।।
পিরিত হল জান্নাতি ফল - জান্নাত হতে আসে
পিরিত করতে যার বাসনা তার অন্তরে ভাসে।।
ভাঙলে পিরিত দুনিয়াতে হয় না বিচার আদালতে
ভাঙা পিরিতের মামলা নিতে কোন থানা নাই
তবু মানা নাই, তবু মানা নাই....
পিরিতি- করতে কারো মানা নাই।।
পিরিত হল মনের সাথে - মনেরই এক বন্ধন
পিরিতে লাগে না শিধুর, তিলক আর চন্দন।।
ফুলে যেমন থাকে কাটা, পিরিত রয় কলঙ্কে আঁকা
অন্তর ছাড়া পিরিতের কোন কারখানা নাই
তবু মানা নাই - তবু মানা নাই...
পিরিতি- করতে কারো মানা নাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন