বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬

মাথায় হাত রাখিয়া শপথ করিয়া- সে যে আমার হইল না

মাথায় হাত রাখিয়া শপথ করিয়া
সে যে আমার হইলো না...প্রাণ বন্ধুরে
সে যে আমার হইল না...
ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া
আমার মনটা খুন করিতে
মায়া লাগলো না....
সে যে আমার হইল না...প্রাণ বন্ধুরে...
সে যে আমার হইল না...

মাজারে গিয়া সে যে মানত করিলো
আমাদের ভালবাসার মিলন চাহিল...!
আমার গলায় মালা দিয়া
বলেছিল করবে বিয়া...!!
এত সুন্দর এই কথাটার মূল্য দিল না...
মাথায় হাত রাখিয়া শপথ করিয়া
সে যে আমার হইল না... প্রাণ বন্ধুরে
সে যে আমার হইল না...

অভিনয় করিয়া আমার মন ভাঙিয়া
কেমন অাছো বন্ধু তুমি বিদেশে গিয়া...!!
আমায় ভুইলা কেমন করে...
আছো তুমি স্বামীর ঘরে...!!
ভালবাসার স্মৃতি কি গো মনে পড়লো না...
মাথায় হাত রাখিয়া শপথ করিয়া
সে যে আমার হইল না... প্রাণ বন্ধুরে...
সে যে আমার হইল না...

গান শুধুই গান নয়, আমার মনের কষ্টগুলোর প্রকাশ। কিছু কিছু গান জীবনের সাথে মিলে যায়। শিল্পীর কণ্ঠে নিজের কথা গুলোই বেরিয়ে অাসে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন