বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬

মিনতী ছিল তার নাম...!

আমাদের স্কুলে অষ্টম পাশ করে-
নবম শ্রেণীর তখন ছাত্র ছিলাম
সেই ক্লাসের একটি মেয়ে
বাসতো আমায় ভালো....
মিনতী ছিল তার নাম---!!

বাবা মা'র চাপে পড়ে একদিন এসে বলে,
চলো যাই দু'জনে ছাড়ি বাড়ি-
পথ চেয়ে দিন গুণে আমার সে মিনতী,
অভিমানে পড়লো বিয়ের শাড়ী.!!
মিনতী--- ও আমার মিনতী--!!
আমাদের স্কুলে অষ্টম পাশ করে
নবম শ্রেণীর তখন ছাত্র ছিলাম--

পৃথিবীর কাছে আমি আজ বড় অসহায়
কেউ তো রাখেনা আর আমার খবর-
বিধাতার কাছে করি একটাই মিনতী
শান্তিতে কাটে যেন তোমার জীবন.!!
মিনতী--- ও আমার মিনতী
মিনতী--- ও আমার মিনতী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন