আজ ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমায় মুসলিম সম্প্রদায়ের ধর্মবিরু মুসল্লিদের সমাবেশ দেখে গত বিশ্ব ইজতেমার দুরবস্থা মনে পড়ে গেল। ২০১৫ সালের বিশ্ব ইজতামায় অংশগ্রহণকারী মুসল্লিদের কত ভয় আর অনিশ্চয়তার মধ্যে পার করতে হয়েছিল ! চারিদিকে প্রেট্রোল বোমাবাজদের আতংকে আতকে উঠার মতো পরিস্থিতি উপেক্ষা করে মুসল্লিদের অংশগ্রহণ করতে হয়েছিল। প্রাণ যেত হাতের মধ্যে নিয়েই শরিক হতে হয়েছিল বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাতে। কত জঘন্যতম ছিল বিএনপি জামায়াতের হরতাল অবরোধের নামে মানুষকে পুঁড়ানো!
জামাত সু-কৌশলে ২০ দলীয় জোটের নামে বিএনপির মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে নিচ্ছিল। গত ২০১৫ সালের দুই দফা বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অবরোধ প্রত্যাহার করেনি বিএনপি-জামাত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ! লক্ষ করলে দেখা যাবে বিশ্ব ইজতেমার আয়োজক তবলীগ জামাতের সাথে জামায়াতে ইসলামের আদর্শগত বিরোধের কারনেই আজ পর্যন্ত জামাতের কোন নেতা ঐত্যিহ্যবাহী আখেরি মোনাজাতে শরিক হয়নি - তাই গতবারের দু'দফা বিশ্ব ইজতেমার জন্য অবরোধ শিথিল তো করা হয়-ইনি এবং ইজতেমাকে কেন্দ্র করে রেল লাইনের নাশকতা বৃদ্ধি করা হয়েছিল। জামায়াত-শিবিরই অত্যন্ত সু-কৌশলে যুদ্ধাপরাধীদের রক্ষার টার্গেটে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ২০ দলীয় জোটের ব্যানারে প্রত্যক্ষভাবে বিএনপির নামে হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করিয়েছে। দেশ জুড়ে সহিংসতায় জামায়াত-শিবিরের নেতা কর্মীরাই ব্যাপক হারে ভূমিকা রেখেছে। পুলিশ কর্তৃক হাতেনাতে আটক নাশকতাকারীদের মধ্যে বেশিরভাগই জামায়াত-শিবিরের নেতা কর্মী ছিল-
বিএনপি নেত্রী ক্ষমতার লোভে দেশ ও ইসলাম বিরোধী জামায়াতে ইসলামীর দেশ বিরোধী কর্মকান্ডকে নিরবে সমর্থন ও মদদ যোগিয়েছেন। শুধু বিশ্ব ইজতেমার মুসল্লিদের নিকট নয়, বাংলাদেশের প্রতিটি মুসলিমের কাছে নিকৃষ্ট ও ঘৃণিত হয়ে থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন